ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২
Spread the love

​মিরসরাইয়ে কিশোরী ধর্ষণ: দিদার মিয়াজীর সহযোগী ইমাম গ্রেফতার, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ​নিজস্ব প্রতিবেদক, মিরসরাই | ১ ফেব্রুয়ারি, ২০২৬​চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাম বারৈয়ারহাট এলাকার প্রভাবশালী ও বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের ক্যাডার হিসেবে পরিচিত দিদার মিয়াজীর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে গত কয়েকদিন আগে ধর্ষণ করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করতে সক্ষম হয়।​ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে মাঠে নামেন দিদার মিয়াজী। ভুক্তভোগী শিক্ষার্থীর মা গণমাধ্যমকে জানান, দিদার মিয়াজী তাকে ডেকে নিয়ে হাতে নগদ ৫ হাজার টাকা ধরিয়ে দেন এবং মামলা না করার জন্য চাপ প্রয়োগ করেন। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার জন্য এবং মুখ বন্ধ রাখার জন্য পরিবারটিকে নিয়মিত হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল।ভুক্তভোগী কিশোরীর মা কান্নাকাটি করে বলেন,​”আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, তাদের কোনো ক্ষমা নেই। দিদার মিয়াজী ৫ হাজার টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছিল। আমরা এই নোংরা রাজনীতির বিচার চাই এবং ধর্ষক ইমামের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *