ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ল কাভার্ডভ্যান, হতাহতের খবর নেই

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেটের পূর্ব পাশে জিপিএস গোডাউনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানটি সড়কে উল্টে পড়ে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।