
আমিরের সীতাকুণ্ডে আগমন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময়
- জানুয়ারি ৩০, ২০২৬
ছবি : ছবি : সংগৃহীত
জামায়াতের আমির ডা.শফিকুর রহমানের সীতাকুণ্ডে আগমন ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে পৌরসদরস্থ জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফজলুল করিম।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সীতাকুণ্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু মিছবাহুল আলম রাসেল, অ্যাডভোকেট মোস্তফা নূর ও সাবেক কমিশনার রেহান উদ্দিন সহ প্রমুখ।
মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ফজলুল করিম বলেন, সীতাকুণ্ডে বিএনপি’র প্রার্থী আসলাম চৌধুরী সর্বোচ্চ ঋণ খেলাপি।
তিনি ১৭০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋন নিয়ে সে ঋন আর পরিশোধ করেনি। তিনি নির্বাচিত হলে দেশে আরেক এস. আলম তৈরী হবে।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?








