জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী নাহিদ ইসলাম জানিয়েছে, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ৮০০ জনের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে চান তিনি।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।সভায় উপস্থিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘যেভাবে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো দরকার ছিল, সেখানে সরকার, রাজনৈতিক দল সবাই ব্যর্থ হয়েছে।
৮০০ পরিবারের সঙ্গে ‘‘ওয়ান টু ওয়ান’’ দেখা করতে চাই। সবার কবর জিয়ারত করতে চাই।’কখনো জুলাইকে ভুলে যাবেন না বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘এ সরকার অনেকটা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা কখনো জুলাইকে ভুলে যাব না।’মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।এ দিন সকালে সাঈদনগর সাঈদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। তিনি এলাকাবাসীর কাছে ভোট চাওয়ার পাশাপাশি তাঁদের সমস্যার কথা শোনেন। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।এ সময় সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী জোট সম্মিলিতভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হবে।ভোটের মাঠে ১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না, বরং ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে প্রচারণা চালাতে হচ্ছে। তবে সীমিত সময়ের মধ্যেও আমরা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
’নাহিদ ইসলাম এলাকাবাসীর উদ্দেশে বলেন, রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।এদিকে ‘তোমার চোখে নাহিদ ইসলাম’ শীর্ষক একটি রিল প্রতিযোগিতার আয়োজন করেছেন নাহিদ ইসলাম। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে তিনি এই ঘোষণা দেন।ফেসবুক পোস্টে বলা হয়, ‘শুরু হয়ে গেল “তোমার চোখে নাহিদ ইসলাম” রিল কম্পিটিশন।