
স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়
- ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে, আইনি জটিলতার কারণে ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে তফসিল ঘোষণার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি মাছউদ জানান, আরপিওর ১৭(১) ধারা অনুযায়ী, যদি কোনো বৈধ মনোনীত প্রার্থী ভোটগ্রহণের আগে মারা যান, তবে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করবেন। আর নতুন তফসিল ঘোষণা করতে হলে কমপক্ষে ১৫ দিন সময় দিতে হয়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি।নতুন তফসিলের বিষয়ে কমিশন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।প্রসঙ্গত, শেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল (৫১) গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। ময়মনসিংহে নেয়ার পথে দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?









