ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

জামায়াতের নারীকর্মীদের হে/নস্তা, বিএনপির সাত কর্মীর বিরুদ্ধে সমন জারিবিস্তারিত কমেন্টে…

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে সাতজনকে অভিযুক্ত করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত সাতজনকে স্ব-শরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল। এই আদেশ নোটিশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে।

অভিযুক্তরা হলেন- চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন, মাঠচাকলা গ্রামের হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান।

কমিটির ২টি পৃথক আদেশে বলা হয়, লিখিত অভিযোগ দুটি পর্যালোচনায় দেখা যায়, অভিযোগকারী (ভোট কর্মী) একটি লিখিত অভিযোগ করেছেন, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ৪নং ধুলিয়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী কর্মীরা ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালায়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এমনকি মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদিও কেড়ে নেয়। অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন যা The Representation of the People Order, ১৯৭২ এর Article ৯১ B (৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ আমলে নেয়ার মত উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন এর বিরুদ্ধে The Representation of the People Order, ১৯৭২ এর Article ৯১ B (৩ এর অপরাধ ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়ালের নিমিত্তে আমলে গ্রহণ করা হলো। আসামিদেরকে স্ব-শরীরে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো।আগামী ৮ ফেব্রুয়ারি সামারি ট্রায়ালের দিন ধার্য্য করে আসামিদের প্রতি সমন ইস্যু করার নির্দেশনা দেন ৮৬ যশোর-২ সংসদীয় আসনের অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ গোলাম রসুল। একই সাথে অভিযোগকারীকে অভিযোগের সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার এবং তাদেরকেও সমন জারির নির্দেশ দেন কমিটির প্রধান এবং আদেশ ও ইস্যুকৃত সমন জারি করে অতি সত্বর জারি প্রতিবেদন কমিটির কার্যালয়ে প্রেরণের জন্যে অফিসার ইনচার্জ, চৌগাছা থানা, যশোর-কে নির্দেশ প্রদান করা হলো।

একই দিনে দ্বিতীয় আদেশে উপজেলার ৮নং হাকিমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী মো. শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী ভোট কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন যা The Representation of the People Order, ১৯৭২ এর Article ৯১ B (৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদেরকেও একইভাবে ৮ ফেব্রুয়ারি স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও
আরও পড়ুন