
পটুয়াখালি বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫
- ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতের মুখোমুখি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুইপক্ষ আলাদা মিছিল বের করলে একপর্যায়ে তারা মুখোমুখি হয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলেই উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের ট্রলারযোগে চন্দ্রদ্বীপ থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন হামলা চালায়। এতে আমার ১৫ জন কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, তারা আমার একজন কর্মীকে কুপিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। এ বিষয়ে এখন এর বেশি কিছু বলতে পারব না।আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে জামায়াত ও বিএনপির সমর্থকদের অবস্থানকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।নদী ও সাগরবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে ছোটখাটো উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

টানা ৫ দিনের লম্বা ছুটি







