
পাহাড়ের ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনের সরঞ্জাম
- ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি : সংগৃহীত
পাহাড়ের দুর্গম ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটি-২৯৯নং আসনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। মাঠে নেমেছে পুলিশ ও বিজিবি। যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হতে পারে, তার জন্য মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ১০টি উপজেলা মিলে একটি মাত্র আসন ২৯৯। এ আসনের ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় ২০টি কেন্দ্রকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো বিলাইছড়ি উপজেলার ফরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পাংজং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। জুরাছড়ি উপজেলার শৈয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরেস্ট ভিলেজার বস্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বরকল উপজেলার সি.এম. পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাজেক ইউনিয়নের ভাই বোন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়াল দাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঘাইছড়ি উপজেলার শিজক দজর নিন্ম প্রাথমিক বিদ্যালয়।
রাঙামাটি জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা নাজমা আশরাফি বলেন, রাঙামাটির যে সব দুর্গম কেন্দ্র রয়েছে সেগুলোতে নিজ নিজ উপজেলা থেকে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম এবং দায়ীত্বপ্রাপ্তদের পাঠানো হচ্ছে। এছাড়া নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবার রাঙামাটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯হাজার ২৬৭জন। তার মধ্যে নারী ভোটার ২লাখ ৪৫হাজার ৮৫৫জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬৩হাজার ৪১০জন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, নির্বাচনের জন্য এক হাজার ৪১২ জন পুলিশ মোতায়ন থাকবে রাঙামাটি জেলায়। যদি প্রয়োজন হয় এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। রাঙামাটির নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি জননিরাপত্তায় পুলিশ মাঠে কাজ করছে। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তার কমতি থাকবেনা।
উল্লেখ্য, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসন থেকে প্রতিদ্বন্ধীতা করছেন রাঙামাটি বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ), ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিক্সা), একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম উদ্দিন (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) (ট্টাক) প্রতীক নিয়ে লড়ছেন।

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

টানা ৫ দিনের লম্বা ছুটি




