ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩
Spread the love

The Daily Chattagram

সীতাকুণ্ডের তরুণ সমাজকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মুনির ইয়ুথ ক্লাব’। তরুণদের নেতৃত্বের বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সীতাকুণ্ডের সিকিউর সিটি কমপ্লেক্সে আয়োজিত সংগঠনটির প্রথম সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. তানভীরুল ইসলামকে সভাপতি, মো. সায়েম উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও ১৬ জন তরুণকে নিয়ে সংগঠনটির প্রাথমিক নেতৃত্ব কাঠামো গঠন করা হয়।

সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, সমুদ্র ও উপকূলীয় পরিবেশের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ও শিশু অধিকার, শিশুদের শিক্ষা, যুব নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগ।

সভায় বক্তারা বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাই সীতাকুণ্ডের উন্নয়নে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মুনির ইয়ুথ ক্লাবের নেতৃবৃন্দ জানান, এটি শুধু একটি সংগঠন নয়, বরং তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সীতাকুণ্ডে ইতিবাচক পরিবর্তন আনার সম্মিলিত প্ল্যাটফর্ম। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক, পরিবেশবান্ধব ও দক্ষতাবর্ধক কার্যক্রমের মাধ্যমে আরও বেশি তরুণ-তরুণীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও টেকসই সীতাকুণ্ড গড়ে তুলতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *