
মাদকবিরোধী অভিযানে শ্রমিক দলের নেতাসহ গ্রেপ্তার ৫
- ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে শ্রমিক দলের এক সাবেক নেতাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার মৃধাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৃধাপাড়া গ্রামের রঞ্জু আলীর ছেলে মো. আব্দুল আজিজ (২৮), একই গ্রামের খালেকের ছেলে মো. জিহাদ (২০), সবুর আলীর ছেলে মিন্টু আলী (৪২), রিপন হোসেন (৪৬) ও সাহাপুর গ্রামের মো. সিদ্দীকের ছেলে শাকিল হোসেন (২৩)। গ্রেপ্তার রিপন হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ক্যাভালরির একটি টহল দল মৃধাপাড়া এলাকার একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা ও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। অপরাধের গুরুত্ব বিবেচনায় মো. আব্দুল আজিজ ও মিন্টু আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জিহাদ, শাকিল হোসেন ও রিপন হোসেনকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সকলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?
