
সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
- অক্টোবর ২৩, ২০২৫
ছবি : image20
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিংয়ে উইন্ডিজ বোলারদের পাত্তাই দিচ্ছে না টাইগার ব্যাটাররা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে বাংলাদেশ, যা ২০১৫ সালের পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সৌম্য। দুই ছক্কা, পাঁচ চারে তুলে নেন অর্ধ-শতক। সাইফও দারুণ সঙ্গ দেন বাঁহাতি ওপেনারকে। তিনিও দেখা পান ফিফটির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে বিনা উইকেট ১১৮ রান।
এর আগে, সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?


