
সীতাকুণ্ডে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা ‘ডাকাত আলী’ গ্রেফতার
- জানুয়ারি ৩১, ২০২৬
ছবি : ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজর আলী (প্রকাশ ডাকাত আলী)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটে বারৈয়াঢালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত নজর আলী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে নির্বাচন বর্জন, ‘না ভোট’ প্রদান এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরবেন—এমন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছিলেন। তার এসব কর্মকাণ্ডে জনমনে অস্থিরতা তৈরি হলে গ্রামবাসী তাকে হাতে-নাতে ধরে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই পরিমলের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, নজর আলীর বিরুদ্ধে নির্বাচন বিরোধী অপতৎপরতা এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা



