
মীরসরাইয়ে কিশোরী ধর্ষণ
- ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি : সংগৃহীত
মিরসরাইয়ে কিশোরী ধর্ষণ: দিদার মিয়াজীর সহযোগী ইমাম গ্রেফতার, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগনিজস্ব প্রতিবেদক, মিরসরাই | ১ ফেব্রুয়ারি, ২০২৬চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাম বারৈয়ারহাট এলাকার প্রভাবশালী ও বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের ক্যাডার হিসেবে পরিচিত দিদার মিয়াজীর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে গত কয়েকদিন আগে ধর্ষণ করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করতে সক্ষম হয়।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে মাঠে নামেন দিদার মিয়াজী। ভুক্তভোগী শিক্ষার্থীর মা গণমাধ্যমকে জানান, দিদার মিয়াজী তাকে ডেকে নিয়ে হাতে নগদ ৫ হাজার টাকা ধরিয়ে দেন এবং মামলা না করার জন্য চাপ প্রয়োগ করেন। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার জন্য এবং মুখ বন্ধ রাখার জন্য পরিবারটিকে নিয়মিত হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল।ভুক্তভোগী কিশোরীর মা কান্নাকাটি করে বলেন,”আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, তাদের কোনো ক্ষমা নেই। দিদার মিয়াজী ৫ হাজার টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চেয়েছিল। আমরা এই নোংরা রাজনীতির বিচার চাই এবং ধর্ষক ইমামের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?








