
সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা
- অক্টোবর ২৩, ২০২৫
ছবি : সেনাবাহিনীর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
বুধবার অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাদের সাবজেলে রাখারও সিদ্ধান্ত হয়েছে। বিষয়টিকে সরকার কীভাবে দেখছে, তাদের জন্য আলাদা সাব-জেলের প্রয়োজন হলো কেন?
এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, ওনাদের যেভাবে নিয়ে আসা হয়েছে, সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুব পজিটিভলি (ইতিবাচকভাবে) দেখছি।
আসিফ নজরুল বলেন, সাব-জেলে কেন রাখা হয়েছে, ওনাদের (সেনা সদস্য) কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। যেটা যথোপযুক্ত মনে করবেন, ওনারা করবেন। এর জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?








