
এক ঘণ্টা সময় বেঁধে দিলেন শাহবাগের আন্দোলনকারীরা
- ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি : সংগৃহীত
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিলেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
এ সময় তিনি বলেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে এ হামলায় জড়িতদের একটি তালিকা দিয়েছি। আর আমরা বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে বিচার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।এর আগে রাত ৯টার দিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান তারা
সংশ্লিষ্ট নেতারা তখন জানিয়েছে, উভয় পক্ষের ওই বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জানা গেছে, আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সংঘর্ষের পর সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা ছিল। পরে রাত ৮টার দিকে ফের শাহবাগে সংঘর্ষ শুরু হলে এরপর ডাকসু নেতারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন।

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

টানা ৫ দিনের লম্বা ছুটি





