
ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
- ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি : সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া জামায়াতের নির্বাচনি কার্যালয় ও সদর উপজেলার বেসাইনখান এলাকায় দুই কর্মীর দোকানে অগুনের ঘটনা ঘটেছে। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
ঝালকাঠি-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লর প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের শেষ মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপির প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যাতে করে সাধারণ ভোটাররা আতঙ্কিত শঙ্কিত হয়ে পড়েন।এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশে প্রভাব পড়বে বলে জানান তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা



