ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

এই দেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

মাথা উঁচু করে এই বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তিতে রূপান্তর করেছে। ইতিহাস বিকৃত করেছিল, কিন্তু আমরা গতকালও দেখতে পেলাম, একটি সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে ৫৪ বছর পর বিকৃত করতে চায়।’আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম বলেন, ‘আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়, সেই সাদা শয়তানকে কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই ২৪’র গণ-অভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপস করিনি।’তিনি বলেন, ‘একদিকে ৭১, একদিকে ২৪, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব, কোনটাকে স্বীকার করে আর কোনটাকে অস্বীকার করার সুযোগ নেই।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সন্ত্রাসীরা সর্বপ্রথম শুরু করেছিল, নোংরা রাজনীতি প্রচলন করতে চান?’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মাটি আপনাদের রাজনীতি স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশপন্থীদের ওপর আপনারা আঙুল তোলেন। আপনারা রাজনীতি নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন, এর ধাক্কা আপনারা সহ্য করতে পারবেন না।’

আরও পড়ুন