
মিরসরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলে ‘ছাত্রদলের সন্ত্রাস রুখে দাও ছাত্রসমাজ’, ‘তারেক রহমান চায় কী—ধর্ষণ আর দুর্নীতি’, ‘লন্ডনের কামলা ধর্ষকদের সামলা’—এমন বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মিছিলটি বারইয়ারহাট পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড় চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।প্রতিবাদ সভায় ছাত্রশিবিরের নেতারা বলেন, গত ২৬ জানুয়ারি বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীরা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে। পরে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। মামলা দায়েরের পর গতকাল পুলিশ ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
তারা আরও বলেন, “ক্রমাগত নারী হেনস্তা ও ধর্ষণের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়।” আগামীতে মিরসরাইয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান এবং মিরসরাই ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা









