
জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যাওয়া যাবে না’: বিএনপির প্রার্থী শাহজাহান
- ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যেতে পারবেন না।
সম্প্রতি তার নির্বাচনি এলাকা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান সৃষ্টির সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে, আবার বাংলাদেশ সৃষ্টির সময়ও তারা বিরোধিতা করেছে। জামায়াতের রাজনীতি সবসময় উল্টো পথে চলেছে। তিনি বলেন, জামায়াত একবার বিকাশে টাকা দিলেও পরে আর খোঁজ নেবে না। বিএনপি ক্ষমতায় এলে প্রতিমাসে নিয়মিত ভাবে সাধারণ মানুষের জন্য ভাতা ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। কোনটা জনগণের জন্য লাভজনক, তা ভেবে দেখবেন।চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, আল্লাহর ওয়াস্তে জামায়াতের ধোঁকাবাজিতে পড়বেন না। বেহেশত পেতে হলে ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তবেই জান্নাত পাওয়া যাবে। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর কসম, বেহেশতে যেতে পারবেন না। জামায়াত কখনো হিন্দুস্তানের দিকে, কখনো পাকিস্তানের দিকে দৌঁড়ায়। আমরা আপনাদের নিয়ে এই দেশেই থাকতে চাই।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা









