ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২

আমিরের সীতাকুণ্ডে আগমন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময়

অনলাইন ডেস্ক

ছবি : ছবি : সংগৃহীত

জামায়াতের আমির ডা.শফিকুর রহমানের সীতাকুণ্ডে আগমন ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে পৌরসদরস্থ জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ফজলুল করিম।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ​অ্যাডভোকেট আশরাফুর রহমান, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সীতাকুণ্ড শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু মিছবাহুল আলম রাসেল,​ অ্যাডভোকেট মোস্তফা নূর ও সাবেক কমিশনার রেহান উদ্দিন সহ প্রমুখ।

মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ফজলুল করিম বলেন, সীতাকুণ্ডে বিএনপি’র প্রার্থী আসলাম চৌধুরী সর্বোচ্চ ঋণ খেলাপি।

তিনি ১৭০০ কোটি টাকা ব্যাংক থেকে ঋন নিয়ে সে ঋন আর পরিশোধ করেনি। তিনি নির্বাচিত হলে দেশে আরেক এস. আলম তৈরী হবে।

এই বিভাগের আরও
আরও পড়ুন