
বিএনপির বিরুদ্ধে এনসিপি-জামায়াত জোটের প্রচারে বাধা ও হামলার অভিযোগ
- ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি : সংগৃহীত
এনসিপি ও জামায়াতের সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোট অভিযোগ করেছে, বিএনপি সারাদেশে তাদের প্রার্থী ও কর্মীদের নির্বাচনী প্রচার কার্যক্রমে বাধা দিচ্ছে এবং সহিংসতা চালাচ্ছে। সোমবার ২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন এলাকায় ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা, লিফলেট বিতরণে বাধা এবং কর্মীদের মারধরের ঘটনা ঘটছে।
বিবৃতিতে জানানো হয়, ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী ও আহ্বায়কের ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। নাটোর-৩ সিংড়া আসনে ১১ দলীয় ঐক্যের এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদিরের কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ করা হয়েছে, এতে অন্তত পাঁচজন আহত হন।নোয়াখালী-৬ হাতিয়া আসনে গত ৩০ জানুয়ারি ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের যৌথ হামলায় এনসিপি ও জামায়াতের অন্তত ৩০ জন নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হন বলে দাবি করা হয়েছে। তাদের ওপর ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই এলাকায় তমরদ্দি ইউনিয়নে এনসিপির কার্যালয় ভাঙচুর ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও উল্লেখ করা হয়। পরদিন আবারও তালতলা বাজারে পথসভায় ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন বলে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি নেতারা প্রকাশ্যে সাধারণ ভোটারদের ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট না দিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ আনা হয়েছে।বিবৃতিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগও করা হয়। বলা হয়, ভোটের প্রচারে ঘরে ঘরে গেলে তাদের গালাগাল, সাইবার বুলিং, শারীরিক নির্যাতন এমনকি হিজাব ও নিকাব খুলে নেওয়ার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে বিএনপির শেরপুর-৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জোটের অভিযোগ, এতে নতুন করে সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে।এনসিপি আরও অভিযোগ করেছে, দলীয় প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো বিএনপিকে সহযোগিতা করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এসব সংস্থার জরিপের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, যা তাদের নিরপেক্ষতা নষ্ট করেছে।গণভোট নিয়েও অপপ্রচারের অভিযোগ তুলেছে জোটটি। বলা হয়, বিএনপির তৃণমূল পর্যায়ে ‘হ্যাঁ’ ভোটকে স্বাধীনতা ও ইসলামবিরোধী হিসেবে প্রচার করা হচ্ছে।এছাড়া কৃষিঋণ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়ার ঘটনাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জোটের দাবি, বিএনপিকে অবৈধভাবে সহায়তা করতে কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ এই তথ্য সংগ্রহ করছে, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?








