ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকায় অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনা দেবেন।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নির্ধারিত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের আগের ও পরের সময়সহ মোট সাত দিন তারা মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি করবেন। দায়িত্ব পালনের আগে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ জেলা প্রশাসকের কাছে যোগদান করবেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটদের ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের এলাকা বণ্টন করে দেবেন।

ম্যাজিস্ট্রেটদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সের সাথে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন