ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২

​ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ​

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

​ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ​

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর​সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি, যুবদল ও ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখা

।​আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি শওকত আলী ও সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এই প্রতিবাদ জানান।​​

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১:৪০ মিনিটে সন্তোষপুর ইউনিয়ন শিবিরের সভাপতি মো. নাঈমের বাড়িতে অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসাইন (সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি), নজরুল (যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন যুবদল), সরোয়ার হোসাইন জুয়েল (সভাপতি, ইউনিয়ন ছাত্রদল) এবং ছাত্রদল কর্মী লিংকনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী।​

এর আগে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির সাধারণ সম্পাদকের সাথে শিবিরের দায়িত্বশীলদের কথা কাটাকাটি হয়। সেখানে যুক্তি-তর্কে পরাজিত হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে গভীর রাতে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়।​হামলার খবর পেয়ে শিবিরের তিন কর্মী মো. নুর মিনার, মো. নাবিল ইসলাম ও মো. ফুয়াদ সহকর্মীকে দেখার জন্য যাওয়ার পথে বিএনপি নেতারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে নির্মমভাবে মারধর করার পর, তাদের হাতে জোরপূর্বক ছুরি দিয়ে ছবি তুলে ‘সন্ত্রাসী’ হিসেবে প্রচার করা হয়।​​

শিবির নেতৃবৃন্দ বলেন, “এই ধরণের ন্যক্কারজনক ঘটনা বিগত ফ্যাসিস্ট আমলের অন্যায়ের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হামলা-মামলা ও অপপ্রচার চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে থামানো যাবে না।

নিজেদের ব্যর্থতা ঢাকতে নিরীহ কর্মীদের ওপর হামলা এবং পরে সাজানো নাটক মঞ্চস্থ করা চরম রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।”​​নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাধারণ ছাত্রজনতাকে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।​বার্তাপ্রেরক: তানভিরুল ইসলাম অফিস সম্পাদকবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরচট্টগ্রাম জেলা উত্তর

এই বিভাগের আরও
আরও পড়ুন