
দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার
- ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আজাদ (আবুল কালাম) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম (৫৪) কুশাখালী ইউনিয়নের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন এবং স্থানীয়ভাবে ‘বিএনপি নেতা আজাদ’ নামে পরিচিত। যৌথ বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
অভিযান চলাকালে আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) উদ্ধার করা হয়।লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের অভিযান কমান্ডার মেজর রাহাত খানের নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

টানা ৫ দিনের লম্বা ছুটি







