
চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১
- ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড় ১০টার দিকে ঘটা এই দুর্ঘটনায় কারখানার অন্তত ১১ জন শ্রমিক ও কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ কারখানার ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহেল মিয়া জানান, প্রাথমিক হিসেবে এই দুর্ঘটনায় কারখানার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতায় অন্তত ২০ কোটি টাকা সমমূল্যের মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা


