
গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের
- অক্টোবর ২৩, ২০২৫
ছবি : গাজার ত্রাণে বাধা না দিতে
গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বুধবার (২২ অক্টোবর) হেগে দেওয়া এই রায়ে আদালত বলেছে, ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না। আদালত আরও স্মরণ করিয়ে দেয়, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। খবর এএফপির।
রায়ে বলা হয়, এটি পরামর্শমূলক হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য। তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টি প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি, ইসরায়েল রায়টি মানবে।
আইসিজে বিশেষভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে বলেছে। ইসরায়েল এই সংস্থাকে নিষিদ্ধ করলেও আদালত বলেছে, ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি।
ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি বলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬,৭০০ টন খাদ্য প্রবেশ করেছে, যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য দুই সপ্তাহের খাবার।
তবে সংস্থাটি বলেছে, প্রতিদিন গড়ে ৭৫০ টন খাদ্য গাজায় যাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্যের এক-তৃতীয়াংশ মাত্র।
রায় ঘোষণার পর নরওয়ে জানায়, ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়, সে বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা









