ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩
Spread the love

The Daily Chattagram

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো খালের জায়গা ভরাট করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের (BSRM) বিরুদ্ধে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এ নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছরের পুরোনো খালের জায়গা ভরাট করে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে পানি নিষ্কাশনে সমস্যা, জলাবদ্ধতা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় খালের জায়গা ভরাট ও নির্মাণকাজের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, খালের প্রকৃত সীমানা নির্ধারণ এবং সরকারি বা জনস্বার্থসংশ্লিষ্ট জলাশয় সংরক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?

এলাকাবাসীর দাবি, খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে ভরাটের বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি গাইড ওয়াল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

স্থানীয়রা বলছেন, খাল ও জলাশয় রক্ষা করা শুধু সাধারণ মানুষের দায়িত্ব নয়; সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে। কোনো স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পুরো এলাকার মানুষের ওপর পড়তে পারে।

এ অবস্থায় পুরোনো খাল রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে বিএসআরএমের গাইড ওয়াল নির্মাণের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *