ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২

ভোরে ভূমিকম্পে কাঁপলো দেশ

অনলাইন ডেস্ক

ছবি : প্রতিকি ছবি

ভোরে ভূমিকম্পে কাঁপলো দেশ প্রকাশ:

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬,

ভোরে ভূমিকম্পে কাঁপলো দেশভূমিকম্পআজ ভোরে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। ইএমএসসি জানায়,

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও
আরও পড়ুন