ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় মনি কোম্পানির বাড়িতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, অগ্নিকাণ্ডে মোট পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ফসিউল আলম, জাহাঙ্গীর আলম, আনিসুল হক, জহুরুল আলম এবং মোহসেনা আক্তার।

ক্ষতিগ্রস্তদের একজন সাদিয়া বলেন, “আমার বাবার মৃত্যুর পর এই ঘরটিই ছিল আমাদের একমাত্র সম্বল। আজ আগুনে সেটিও হারিয়ে ফেললাম। এখন আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন