
জামায়াত নেতাকে কু*পিয়ে জ*খম, হাসপাতালে ভর্তি
- ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকার ফিডার সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহত নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এবং ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে।
আহত জামায়াত নেতা নুর আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামি প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনি হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে তার মোবাইলে একটি কল আসে। পরে মোটরসাইকেলটি পাশে দাড় করিয়ে মোবাইলে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসেই বলে তুই জামায়াত করিস, এই বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করে আমার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন
তিনি আরও জানান, হামলাকারী দুজন হেলমেট পরে ছিল, তাই তাদেরকে আমি চিনতে পারিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, হামলার ঘটনা শুনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেন নি। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?




