
নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
- ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামুতে নিজ বাড়ি থেকে নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ খামার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার দিতে বাড়ি থেকে বের হন নজরুল। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা তাকে খামারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, বড় ভাইয়ের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি করছি।
এ ব্যাপরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার আবেদন করা হয়েছিল। আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?









