
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
- ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
তিনি বলেছেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হেফাজত আমির এই ঘোষণা দেন। এ সময় তিনি উপস্থিত আলেম সমাজের উদ্দেশে বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি।
আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।’’মুহিব্বুল্লাহ বাবুনগরী আরো বলেন, ‘‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বিনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’’অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন ও গণভোটের ফল কবে ও কীভাবে প্রকাশ হবে, জানালেন ইসি সানাউল্লাহ

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ থাকবে, ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি









