
লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে
- ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি : সংগৃহীত
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, রাতে শাহবাগে তাদের জমায়েতে সাধারণ জনগণের সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের লোকেরা ঢুকে পড়েছে।শুক্রবার রাত ৮টা ৯ মিনিট ও রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।
৯টা ১৩ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, ‘লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’এর আগে রাত ৮টা ৯ মিনিটে দেওয়া অপর স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ১৩তম

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

টানা ৫ দিনের লম্বা ছুটি





