
কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী
- ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রমেশ সেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেপ্রতা হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

নির্বাচন ও গণভোটের ফল কবে ও কীভাবে প্রকাশ হবে, জানালেন ইসি সানাউল্লাহ

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ থাকবে, ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি









