
নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি : সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বগুড়ার একটি আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতনের মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বলেন, পিবিআইর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।মামলার বরাতে এই আইনজীবী আরও বলেন, এক নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখানোর পাশাপাশি হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি ভুক্তভোগীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাতে বাধ্য করেন।
হিরো আলম ঘটনাটি অস্বীকার করলে ভুক্তভোগী নারী ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা


