
ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ থাকবে, ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা
- ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস তিনদিন বন্ধ থাকবে। এ জন্য জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এরইমধ্যে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ থাকবে।ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত সময়কালে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ই-মেইল: helpline@eis.du.ac.bd। অনলাইন যোগাযোগ ব্যবস্থাও যথারীতি চালু থাকিবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট সকল ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।

নির্বাচন ও গণভোটের ফল কবে ও কীভাবে প্রকাশ হবে, জানালেন ইসি সানাউল্লাহ

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ থাকবে, ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নির্বাচনী সকল দায়িত্ব থেকে দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহার

মোটরসাইকেল থেকে ফেলে জামায়াত নেতার ওপর হামলা, পিটিয়ে জখম

এনআইডি কার্ড ছাড়া কি ভোট দেওয়া যাবে?

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ

রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি







