
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
- ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি : সংগৃহীত
বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে
বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। সেই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় নির্বাচন কমিশন নতুন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। তফশিল অনুযায়ী, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।
বগুড়া জেলা বিএনপি এই উপ-নির্বাচনের জন্য রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে। ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার ৩ হাজার ৭৩৪ জন রয়েছে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ‘শ্লীলতাহানির’ অভিযোগ

‘ব্যবসার টাকাকে নির্বাচনের বলে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে’







