
৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা : রাশেদ
- অক্টোবর ২৩, ২০২৫
ছবি : ৩১_দফা
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রশাসন থেকে বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা থেকে গণমাধ্যম— সবকিছু অনেকটা অগোছালো। স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করেছে।
তিনি বলেন, এ অবস্থায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি দলীয় প্রস্তাব নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাভার সিটি সেন্টার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
রাশেদুল আহসান রাশেদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের কণ্ঠস্বরকে ফিরিয়ে আনা। বিএনপি বিশ্বাস করে— গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ দেশকে মুক্ত করা সম্ভব। তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়বে— যেখানে থাকবে জবাবদিহি, ন্যায়বিচার ও প্রকৃত জনগণের শাসন।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা






