
কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
- অক্টোবর ২৫, ২০২৫
ছবি : image047
রাজধানীর পল্লবীতে একটি ছয় তলা ভবনের কমিউনিটি সেন্টার ও পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে বাণিজ্যিক ওই ভবনের ছয় তলায় থাকা একটি পোশাক কারখানায় এই আগুন লাগে। ভবনটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টার এবং ছয় তালায় পোশাক কারখানা ছিল। ওই কারখানাতেই আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা কিছু তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।
আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভবনটির নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের ঘটনা বা আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

গুপ্তরা জালেম রূপে আবির্ভূত হয়েছে

পায়ের শব্দ পেলেও চমকে উঠছে মোহনা

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ




