
ঢাবিতে ‘Be a Lifesaver : First Aid Bootcamp’-এর প্রথম দিনের সফল সমাপ্তি
- অক্টোবর ২৫, ২০২৫
ছবি : image062
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)-এর যৌথ আয়োজনে শুরু হওয়া ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম ‘Be a Lifesaver: First Aid Bootcamp’-এর প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হল সংসদ প্রোগ্রাম ব্যবস্থাপনা করে।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা সিপিআর, ড্রাউনিং, স্নেকবাইট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, ও সেলফ-হাইজিন সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের খ্যাতনামা চিকিৎসকগণ- ডা. মোহাম্মদ সুজন শরীফ, ডা. এ এস এম ফাতেহ আকরম, ডা. তালিবুল ইসলাম (রুশো), ডা. কাজী ইসমাইল হোসেন, ডা. মো. ফখরুল হাসান, ডা. মো. শামসুজ্জামান ও ডা. শরিফুল ইসলাম।
ডাকসুর ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়ে তুলতে ডাকসু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, আগামী ৮ তারিখের মধ্যে ১৮টি হলে প্রায় ২ হাজার শিক্ষার্থী এই ট্রেনিংয়ের আওতায় আসবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। মর্তুজা মেডিকেলের রিনোভেশনের কাজও ইতোমধ্যে চলমান।
উল্লেখ্য, ইংলিশ থেরাপি পুরো ইভেন্টের অফিসিয়াল টি-শার্ট স্পন্সর করেছে। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে খাবার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, ভাঙচুর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক গ্রাহকের, কারণ কী?

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি সৌদি সরকারের

সংসদ বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে লাথি মেরে কিশোরকে হত্যা

সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছু/রিকাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নামাজরত মুসুল্লিকে তুলে এনে মারধরের অভিযোগ!

নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশের জন্য জরুরি ২২ নির্দেশনা



