
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত
- অক্টোবর ২৭, ২০২৫
ছবি : image064
দেশের বাজারে আজ সোমবার (২৭ অক্টোবর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায় বিক্রি হবে। রোববার (২৬ অক্টোবর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সবশেষ গত ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে।

ছাত্রদল ও বিএনপির বর্বরোচিত হামলা ও সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

চরিত্র হননে চারিদিক থেকে আমার ওপর মিসাইল নিক্ষেপ করা হয়েছে: জামায়াত আমির

জামায়াতের ৯০ পৃষ্ঠার ইশতেহার দেখুন এখানে

স্থগিত শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে তফসিল নয়

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দেশজুড়ে সরকারের জরুরি প্রজ্ঞাপন জারি!

মসজিদের ইমাম পরিচয়ে খ্রিষ্টান ধর্ম প্রচার, গ্রামবাসীর হাতে আটক

ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কৃষি কার্ড চালু করবে ইসলামী আন্দোলন

৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

হাসপাতালের সামনে রাজস্ব কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?




