ঢাকা বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২

প্রায় ৩ মাস পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

অনলাইন ডেস্ক

ছবি : image027

প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু। যদিও সেতুর পানি নামলেও এখনো পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে রং করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ২০ টাকা থেকে ৩০ টাকায় টিকিট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটি।
এর আগে, গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। দীর্ঘ ২ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠল। এবারই টানা প্রায় ৩ মাসের মতো হ্রদের পানিতে নিমজ্জিত ছিল।

আরও পড়ুন